পলাশে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৭ জানুয়ারি ২০২১, ০২:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে দুই নারীসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের দখল থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জানুয়ারি) পলাশ থানার মধ্য বাগপাড়া হতে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- পলাশ থানার ঘোড়াশাল মিয়াপাড়া এলাকার লালু ওরফে স্বপন মিয়ার ছেলে মোঃ ফয়সাল (৩২), একই এলাকার ফয়সাল মিয়ার স্ত্রী মিন্নি (২১) ও চরপাড়া এলাকার হিরু মিয়ার স্ত্রী সাহিদা (৩৩)।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মধ্য বাগপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের দখল থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা