পলাশে হাসপাতালে ফেলে যাওয়া নারীর লাশের পরিচয় মিলেছে
১৬ জানুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় বিষপান করার কথা বলে ১৪ জানুয়ারি হাসপাতালে নিয়ে ফেলে যাওয়া নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম জনি বেগম (২১)। নিহত জনি বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা গ্রামের করিম মোড়লের মেয়ে।
জনি বেগম প্রেমিকের বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে থানা পুলিশ। বিষপানের পর ওই নারীকে চিকিৎসার কথা বলে পলাশ উপজেলা হাসপাতালে রেখে পালিয়ে যায় কথিত প্রেমিক মুঞ্জুর হোসেন (২৩)। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শনিবার (১৬ জানুয়ারি) সকালে নিহত নারীর পিতা বাদী হয়ে পলাশ থানায় আত্মহত্যার প্ররোচনার দায়ে কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কথিত প্রেমিক মুঞ্জুর হোসেন ঘোড়াশাল পৌর এলাকার ধনারটেক গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জনি ও মুঞ্জুর পলাশের স্যামরি ডাইং কারখানায় শ্রমিকের কাজ করতো। কাজের সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাদের সম্পর্কটি গভীরে পৌঁছালে জনি মুঞ্জুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে বিয়ে না করলে গত বুধবার জনি বিয়ের দাবিতে প্রেমিক মুঞ্জুরের বাড়িতে গিয়ে উঠে। সেখানে মুঞ্জুর হোসেন বিয়ের দাবি প্রত্যাখ্যান করলে একপর্যায়ে জনি বেগম বিষপানে আত্মহত্যা করেন।
পলাশ থানার ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, কথিত প্রেমিক মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। পরে মরদেহটির পরিচয় নিশ্চিত করে মামলা নেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মুঞ্জুর হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা