ঘোড়াশালে যাত্রীবাহি বাস থেকে মলম পার্টির তিন সদস্য গ্রেফতার
১০ জানুয়ারি ২০২১, ০১:০২ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (০৯ জানুয়ারি) সকালে ঘোড়াশাল টঙ্গি সড়কে যাত্রীবাহি বাস থেকে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-পটুয়াখালী সদর থানার কিসমত মোকারম এলাকার আঃ সাত্তার আলী খানের ছেলে মোঃ বশির উদ্দিন (২৫), শেরপুর জেলার শ্রীবর্দী থানার মাধবপুর এলাকার মৃত- মোসলেম আলীর ছেলে মোঃ আকরাম আলী (৪০) ও টাঙ্গাইল জেলার সখিপুর থানার শালগ্রামপুর মো: তাহের আলীর ছেলে মোঃ মজনু মিয়া (৪০)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, দিনাজপুরের ফুলবাড়িয়া থানার রসুলপুর এলাকার মৃত উসমান মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৫) ব্যবসায়িক কাজে নরসিংদীর পাইকারী কাপড়ের হাট শেখেরচর বাজারে আসছিলেন। টঙ্গী হতে উত্তরা পরিবহনে রওনা হয়ে ঘোড়াশাল আসা মাত্র মলম পার্টির সদস্যরা ব্যবসায়ী মোখলেছুর রহমানকে হালুয়ার সাথে অচেতন জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে। পরে নগদ ৭৫ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীদের সহায়তায় ডিবির উপ পরিদর্শক তাপস কান্তি রায় মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী