পলাশে সামাজিক কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি!
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক দুটি সামাজিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতের আধাঁরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান থেকে ৬ টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকে একটি ১ টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পাশর্^বর্তী ইসলাম পাড়া গ্রামের সামাজিক কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি হয়।
কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে ঘটনাটি জানানো হয়। এ ঘটনায় গ্রামাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, 'কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা