ঘোড়াশাল পৌর নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার
২৯ ডিসেম্বর ২০২০, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
আল-আমিন মিয়া:
আসন্ন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
প্রতিদিনই শীতকে উপেক্ষা করে পৌর এলাকার মাঠঘাটে গণসংযোগের সময় দলীয় নেতাকর্মীসহ পৌর নাগরিকদের সাথে কুশল বিনিময় করছেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে পৌর এলাকার ঘোড়াশাল বাজার ও ৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
পোস্টার ছাপিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই যুবলীগ নেতা। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রিয় ও জেলা নেতাদের সঙ্গে লবিংয়ের পাশাপাশি এলাকায় পর্যায়ক্রমে সকল ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় এলাকার সকল বয়সী নারী পুরুষ তাকে সমর্থন জানাবেন বলে প্রত্যয় ব্যক্ত করছেন।
এবারের ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে অসম প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিমত স্থানীয় নেতাকর্মীদের। মেয়র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা তুষারকে ঘিরে সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার ঘোড়াশাল পৌরসভাকে আধুনিকায়ন করা, নাগরিক সেবার মান বৃদ্ধি, মাদক মুক্তকরণ ও উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে পৌর এলাকার প্রতিটি মহল্লা চষে বেড়াচ্ছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা