পলাশে উদ্দীপ্ত তারুণ্য’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
পলাশ প্রতিবেদক:
নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুন্য পরিবারের পক্ষ থেকে ৪১০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হউক, বিবেকের তরে’ এ স্লোগান নিয়ে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এ শীত বস্ত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলিপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন (জাবেদ)। আরোও উপস্থিত ছিলেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আমির হোসেন গাজী, শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর পরিচালক মোঃ আরিফ পাঠান, তালতলি টান বাজার পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম শিকদার।
উদ্দীপ্ত তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলিপ) বলেন, সকলকে সাথে নিয়ে আমরা পলাশ উপজেলাকে একটি গ্রিন এন্ড ক্লিন পলাশ হিসেবে তৈরি করতে চাই। তিনি উদ্দীপ্ত তারুন্য এর পাশে থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।
উদ্দীপ্ত তারুণ্য এর সদস্যারা বলেন, আমরা মাননীয় সংসদ সদস্যসহ সকলের আন্তরিক সহায়তায় অসহায়দের মাঝে ৪১০ টি কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছি। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি এবং সামনেও আমরা মানুষের সেবায় কাজ করে বাংলাদেশের মধ্যে পলাশকে একটি সেবামূলক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা