পলাশে বিয়ে বাড়িতে চাঁদা দাবি, চার যুবক গ্রেপ্তার
১১ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে এক হিন্দু বিয়ে বাড়িতে চাঁদা দাবি করেছে বখাটেরা। এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মাহামুদুল্লাহর ছেলে মোঃ সজিব মিয়া (২৯), মাসুদ মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), ইয়াসিন মিয়ার ছেলে মাহাফুজ মিয়া (১৯) ও একই গ্রামের ফারুক উদ্দিনের ছেলে তপু মিয়া (২৪)।
মামলার এজাহার সূত্রে ও বাদীর সাথে কথা জানা যায়, গত বুধবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র পালের ছেলে গনেশ চন্দ্র পালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এসময় একই গ্রামের মাহামুদুল্লাহর ছেলে সজিব মিয়ার নির্দেশে ইমন মিয়া, মাহাফুজ মিয়া ও তপু মিয়াসহ একদল বখাটে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে ১০ লিটার মদের জন্য চাঁদা দাবি করে ও গনেশ চন্দ্র পালকে মারধর করে। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে পুনরায় বিয়ে বাড়িতে এসে তারা চাঁদা দাবি করলে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ চার বখাটেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শুক্রবার সকালে উপেন্দ্র চন্দ্র বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, অভিযুক্তরা নেশাখোর ও বখাটে। গ্রেপ্তারকৃত চার জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা