পলাশে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন
২৮ নভেম্বর ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে অসহায় দুস্থ নারীদের হাতকে কর্মের হাত হিসেবে গড়ে তোলতে ফ্রি সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখার উদ্বোধন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল মহল্লায় সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শাখা উদ্বোধন করেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিগার সুলতানা।
সমাজের অসহায়, অবহেলিত দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে ২০১১ সালে ফ্রি সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি উপজেলার চরসিন্দুর ইউনিয়ন থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আট শতাধিক নারী তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম শাখা উদ্বোধন করা হয়। এসময় পলাশ উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি রেনুকা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পৃষ্ঠপোষক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার ও স্থানীয় প্রশিক্ষণার্থীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা