পলাশে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
২৬ নভেম্বর ২০২০, ০৮:৩২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:২৩ এএম
পলাশ প্রতিবেদক:
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নরসিংদী জেলার পলাশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথমদিন কর্মবিরতি পালন করেছেন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ কর্মবিরতীর ঘোষণা দেন।
“নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ” করার দাবীতে কর্মবিরতি চলাকালীন সময় টিকাদান কাজবন্ধ করে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থান করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, পলাশ উপজেলা শাখা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পলাশ উপজেলা শাখার সভাপতি শ্রীবাস চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মো. রওশন আলী, মোঃ মাইন উদ্দিন, মোঃ লুৎফর রহমান, শাম্মী আক্তার রীমা ও সম্পা রানী মন্ডল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা