পলাশে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
২১ নভেম্বর ২০২০, ০৭:১৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের জহিরুল হক হত্যা মামলার পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) কে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারের পর শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আসামি জাহাঙ্গীর ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের সামসুদ্দীদের ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ সালের এপ্রিল মাসে গালিমপুর গ্রামের সামসুল হকের ছেলে জহিরুল হককে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের হয়। এ হত্যা মামলায় জাহাঙ্গীর ১৮ নম্বর আসামি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এএসআই মোঃ জুবায়ের হোসেন ও এএসআই আব্দুল্লাহ আল মুজাহিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকার আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা