পলাশে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা
০৮ নভেম্বর ২০২০, ০২:২৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে স্থানীয় এক কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (০৭ নভেম্বর) রাতে অভিযুক্ত পাপ্পু খন্দকারের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেছেন নির্যাতিতা ওই গৃহবধূ। এর আগে ২৬ অক্টোবর এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত পাপ্পু খন্দকার ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই।
পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর পরিবার জানায়, পাপ্পু খন্দকার গত ২৬ অক্টোবর তার গাড়ি চালকের মাসিক বেতন দেয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন গাড়ির মালিক পাপ্পু খন্দকার। পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে গাড়ীতে করে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু খন্দকার তার দোকোনে গাড়ী চালককে আটকে রেখে গাড়ীতে তার স্ত্রীকে ধর্ষণ করেন। আবারও শুক্রবার (৬ নভেম্বর) গাড়ির মালিক পাপ্পু খন্দকার চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। চালক এতে রাজি না হয়ে শনিবার রাতে পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদতের বিরুদ্ধে পলাশ থানায় অভিযোগ করেন।
পলাশ থানার ওসি তদন্ত মো: হুমায়ূন কবীর জানান, ধর্ষণের অভিযোগে ওই গৃহবধুর মামলা করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে। নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা