পলাশে ইয়াবা ব্যবসায়ী আশিক গ্রেফতার
০৭ নভেম্বর ২০২০, ০১:৫২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
পলাশ প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ আশিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঘোড়াশালের দক্ষিণ চরপাড়া গ্রামের কুলুপাড়ার ফিরোজ আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের নেতৃত্বে এসআই মনোয়ার হোসেন ও এএসআই নুরে আইন সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের কুলু পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সাল আহমেদ আশিককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, এক সময়কার ঘোড়াশালের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরুর সহযোগী গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফয়সাল আহমেদ আশিক। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা