পলাশে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
০৪ নভেম্বর ২০২০, ০৫:৪৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশ মহল্লা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর বেলাব থানা এলাকার মরিচাকান্দী গ্রামের আলকাছ মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫), রায়পুরা থানার সাহেরচর রাধানগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩৮) ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেলাব থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় পলাতক আসামী হয়ে দীর্ঘদিন ধরে পলাশ থানা এলাকায় আত্মগোপন করে রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা