পলাশে দুই ডিশ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
২৯ অক্টোবর ২০২০, ০৯:০৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:২১ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে কাগজপত্র ঠিক না করে ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ক্যাবল অপারেটর (ডিশ) ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাই বন্ধু ক্যাবল নেটওয়ার্ক ও প্রমিজ ক্যাবল নেটওয়ার্ক কে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন। এসময় কাগজপত্রে অসংগতি থাকায় ভাই বন্ধু ক্যাবল নেটওয়াক ব্যবসা পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা ও প্রমিজ ক্যাবল নেটওয়ার্ককে ৩০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন জানান, বিভিন্ন কাগজপত্রে অসংগতি রেখে ব্যবসা করার অপরাধে এই দুই ডিশ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা