নরসিংদীতে করোনায় আরো একজনের মৃত্যু: সদরের নতুন ১৬ জনসহ আক্রান্ত ২১৭
১০ মে ২০২০, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ৮ মে শুক্রবার সদর উপজেলার নিখিল (৫০) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ৯ মে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এর আগে গত ১৮ এপ্রিল ও গত ২৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থার নরসিংদীর আরো দুই জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এখন নরসিংদীতে করোনায় মৃতের সংখ্যা ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী নরসিংদী জেলায় নতুন করে আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা এখন ২১৭ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন। নতুন আক্রান্তদের ১৬ জন সবাই নরসিংদী সদর উপজেলার।
জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) ২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৭ জন এবং গত শুক্রবার (৮ মে) ৬৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে আরো ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। দুইদিনে মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট আক্রান্ত ১২৫ জন, রায়পুরায় ২৭ জন, পলাশে ১৭ জন, শিবপুরে ১৮ জন, বেলাবতে ২৫ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শনিবার পর্যন্ত ১৪০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। নরসিংদী জেলায় এ পর্যন্ত ১৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ২১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ১০ জনকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত আইসোলেশনে ও বাকী ৬৪ জনকে যার যার বাড়ীতে আইসোলেশনের রাখা হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় আইসোলেশনে রয়েছেন মোট ৭৪ জন।
এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে নরসিংদী করোনা প্রতিরোধে কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এর নেতৃত্ব নরসিংদী সদরে নতুন শনাক্তকৃত ১৬ জন করোনা পজিটিভ রোগীর বাসা লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন ও গত ২৩ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থার ১ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার