নরসিংদীতে রোগাক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর
২৭ এপ্রিল ২০২০, ১০:১৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রোগাক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন।
সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহয়োগিতায় ২০১৯- ২০২০ অর্থ বছরের ক্যান্সার, কিডনি লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসকল রোগীদের মধ্যে চিকিৎসার জন্য নরসিংদীতে ১১৭ জন ব্যক্তির মাঝে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় সাড়ে ৫৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। ১১৭ জন অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নরসিংদী পৌরসভার ১১ জন, সদর উপজেলার ১৮ জন, রায়পুরা উপজেলার ১৯ জন, শিবপুর উপজেলার ১৯ জন, মনোহরদী উপজেলার ১৯ জন, বেলাবো উপজেলার ১৮ জন এবং পলাশ উপজেলার ১৩ জন।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনার সময়ে ও ক্যান্সারসহ জটিল রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকার সরাসরি জেলা প্রশাসকের কাছে অর্থ পাঠিয়েছেন নির্ধারিত সময়ের পূর্বেই। চিকিৎসা সেবায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার ঘাটতি নেই। দোয়া করি আপনারা সুস্থ হোন, ভালো থাকুন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার