করোনা সংকটে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল টিম
১১ এপ্রিল ২০২০, ০৪:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই শ্লোগান নিয়ে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ জন চিকিৎসকসহ একটি দল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান করছে।
নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদী জেলায় লকডাউন চলছে, সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বা গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেয়ার এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।
"রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে" -এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই উদ্যোগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরো বাড়ানো হবে বলেও জানায় জেলা পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার