করোনাভাইরাস: নরসিংদীতে পুলিশের অভিযান অব্যাহত

০৭ এপ্রিল ২০২০, ০১:০২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম


করোনাভাইরাস: নরসিংদীতে পুলিশের অভিযান অব্যাহত

 

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মঙ্গলবারও (০৭ এপ্রিল) নরসিংদীতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদরসহ, পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা ব্যতিত অন্য সকল প্রতিষ্ঠান যাতে কেউ খোলা রাখতে না পারে সেলক্ষ্যে নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান এবং জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানো হচ্ছে।