নরসিংদীতে করোনা উপসর্গ সন্দেহে ৪৫ জনের নমুনা সংগ্রহ, পাওয়া যায়নি করোনা রোগী
০৬ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত (০৬ এপ্রিল) করোনা উপসর্গ সন্দেহে ৪৫ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নরসিংদীর ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত সবগুলো নমুনার ফলাফল পাওয়া যায়নি। যেগুলোর ফলাফল পাওয়া গেছে তারমধ্যে নরসিংদীতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
এদিকে আইইডিসিআর কর্তৃক ব্রিফিংয়ে নরসিংদীতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে মর্মে যে তথ্য প্রকাশিত হয়েছে তা ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।
নমুনা সংগ্রহ করা উপজেলাগুলোর মধ্যে নরসিংদী সদরে ৭ জন, পলাশে ১০ জন, শিবপুরে ৭ জন, মনোহরদীতে ৭ জন, বেলাবতে ৭ জন ও রায়পুরা উপজেলায় ৭ জন।
এদিকে আজ সোমবার আইইডিসিআর কর্তৃক ব্রিফিংয়ে নরসিংদীতে ১ জন করোনা রোগী শনাক্ত করা গেছে মর্মে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।
তিনি জানান, নরসিংদীর ওই ব্যক্তি যখন দেশে এসেছিলেন তখন পরিক্ষায় করোনা সংক্রমণের উপসর্গ পাওয়া গিয়েছিল। পরে তাকে গাজীপুরের একটি রিসোর্টে আইসোলেশনে রাখা হয়। সর্বশেষ গত ২৯ মার্চ পুণরায় তার করোনা পরীক্ষায় ফলাফল আসে যে তার দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। ওনি বর্তমানে সম্পূর্ন সুস্থ আছেন। তবে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আতংক এড়াতে ওনার পরিচয় গোপন রাখা হচ্ছে। নরসিংদীর এই বাসিন্দার প্রথম যে করোনা পাওয়া গিয়েছিল আইইডিসিআর ভুলক্রমে আগের তথ্য আজকে প্রকাশ করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার