জাতীয় ভোটার দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালী ও আলোচনা সভা
০৩ মার্চ ২০২০, ০১:০৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ মার্চ) জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সার্কিট হাউজ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস এর নেতৃত্বে র্যালীতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ভোটার দিবসের গুরুত্বের উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আজিজ, নরসিংদী আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, এনজিও কর্মী ছফুরা খাতুন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে বাংলাদেশ নির্বাচন কমিশন একধাপ এগিয়ে গেছে। নির্বাচন কমিশন নাগরিকদের স্মার্ট এনআইডি কার্ড দিচ্ছে। নরসিংদীতে সাড়ে ৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এখন বাংলাদেশের নাগরিক এর ১৮ বছর হলেই সারাবছরজুড়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন। ভোটার হওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। শুধু ভোট দেয়ার জন্য নয়, জাতীয় পরিচয়পত্রে ৪৬টি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার