নরসিংদীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন
০১ মার্চ ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১ মার্চ রবিবার পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে নরসিংদী জেলার যে সকল বীর পুলিশ সদস্য দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)।
এ সময় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা পুলিশ কর্তৃক নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সমস্যাগুলো জানতে চাইলে তারা তাদের সমস্যগুলো তুলে ধরেন। এসময় তাদের সমস্যা সমাধানে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার।
আলোচনা সভা শেষে নরসিংদী জেলার যে সকল বীর পুলিশ সদস্য দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের সদস্যদের উপহার প্রদান করেন পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার