নরসিংদী পরিবেশ আন্দোলন এর নতুন কমিটি গঠন
১১ জানুয়ারি ২০২০, ০৩:৪৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
'নরসিংদী পরিবেশ আন্দোলন' নামের একটি সংগঠন তাদের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই নতুন কমিটি গঠন করা হয়। এ সময় মঈনুল ইসলাম মিরু ও প্রলয় জামানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ২০০৯ সালে 'নরসিংদী পরিবেশ আন্দোলন' নামে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই জেলার নদ-নদীগুলোর দখল-দূষণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে পরিবেশের নানা বিপর্যয়ে মানুষকে সচেতন করতেও নেওয়া হয়েছিল নানা পদক্ষেপ। কিন্তু প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই নানা কারণে সংগঠনটির কার্যক্রম ধীরে ধীরে স্থবির হতে থাকে।
সংগঠনটির কয়েকজন নেতা জানান, বর্তমান বাস্তবতায় এই সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা এটিকে পুনরায় সক্রিয় করার তাগিদ অনুভব করছি। তাই নতুন ও পুরোনো কর্মীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন: সভাপতি- মঈনুল ইসলাম মিরু, সিনিয়র সহসভাপতি- সুব্রত কুমার দে, সহসভাপতি- সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক- প্রলয় জামান, সহসাধারণ সম্পাদক- জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক- হাসান মাহমুদ সনেট, সহ সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান সুমন, গবেষণা সম্পাদক- মাইনুল রহমান খান, সহ গবেষণা সম্পাদক- নাদিয়া মোমেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- শহীদুল ইসলাম অপু, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মাইনুল ইসলাম, অর্থ সম্পাদক- কাজী শাহীন, সহ অর্থ সম্পাদক- সুব্রত কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নূরে আলম, সহ প্রচার ও, প্রকাশনা সম্পাদক- রিফাত মিয়া, যোগাযোগ সম্পাদক- কামরুল ইসলাম, সহ যোগাযোগ সম্পাদক- জান্নাতুল ফেরদৌসী রহমান পুষ্প, দপ্তর সম্পাদক- নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক- রাকিবুল ইসলাম, আইন সম্পাদক- ইরফান উদ্দিন, সহ আইন সম্পাদক- সারোয়ার সাজ্জাদ।
জানতে চাইলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রলয় জামান জানান, জেলার সকল নদ-নদীর দখল-দূষণের বিরুদ্ধে অবস্থান নেব আমরা। এছাড়া পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এমন সকল বিষয়ে প্রতিবাদ কর্মসূচিসহ মানুষকে সচেতন করতে কাজ করে যাব আমরা।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার