নরসিংদীর পৃথক স্থানে ডাকাতের হামলা ও গণপিটুনিতে দুইজন নিহত
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে পৃথক স্থানে ডাকাতের হামলা ও চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামে ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে এ ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলো- পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেন এর ছেলে রেজাউল করিম বিজয় (১৭) ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আবুল হাশেম এর ছেলে জাকির হোসেন (৩২)।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ দুটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও শিবপুর মডেল থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে আহত করে লুটের চেষ্টা চালায়। এসময় তার ছেলে রেজাউল করিম পিতাকে বাঁচাতে এগিয়ে গিয়ে এক ডাকাতকে ঝাপটে ধরলে ডাকাতরা তাকেও কুপিয়ে আহত করে। রাতেই আহত পিতাপুত্রকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিতা বেলায়েতকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এদিকে শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে রাত তিনটার দিকে চোর সন্দেহে জাকির হোসেন (৩২) নামে একজনকে একই গ্রামের লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তুহিন, নাজমুল ও আমির হোসেন নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার