মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার ১১ নং গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদিরের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও মেম্বারদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ এনে পরিষদের ১১ জন সদস্য অনাস্থা দিয়েছেন। গত বুধবার নরসিংদী জেলা প্রশাসকের কাছে এই আনাস্থা প্রস্তাব দেয়া হয়। এতে চেয়ারম্যান আব্দুল কাদিরের বিরুদ্ধে বিধবা ও বয়স্কভাতা থেকে আর্থিক সুবিধা গ্রহণ, ভূয়া প্রকল্প গ্রহণ করে সরকারী অর্থ আত্মসাৎ, শিল্প প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় না করে নিজে সুবিধা গ্রহণ, কর আদায়ের হিসাব না দিয়ে নিজে ভোগ করা ও সদস্যদের সাথে দূর্ব্যবহার সহ ছয়টি অভিযোগ আনা হয়েছে। লিখিত অনাস্থায় ইউনিয়ন পরিষদের আটজন পুরুষ ও তিনজন নারী সদস্য স্বাক্ষর করেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুব উল করিম জানান, ‘গোতাশিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থার বিষয়টি শুনেছি। তবে দাপ্তরিকভাবে অভিযোগপত্র আমি পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’অনাস্থার বিষয়ে জানতে গোতাশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদিরের মোবাইলফোনে যোগাগযোগ করলে তিনি বলেন, পরিষদের সদস্যরা যেসকল অভিযোগ উত্থাপন করেছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াটও ষড়যন্ত্রমূলক।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর