নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তিন হত্যা মামলা
২১ নভেম্বর ২০১৮, ০২:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
স্টাফ রিপোর্টার
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া নিহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
বুধবার সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামী করা হয়েছে। এ নিয়ে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হলো।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, চরাঞ্চলের তিনটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামী ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত শুক্রবার রায়পুরার চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া নিহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
বুধবার সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামী করা হয়েছে। এ নিয়ে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হলো।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, চরাঞ্চলের তিনটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামী ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত শুক্রবার রায়পুরার চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও