পলাশে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
০৩ নভেম্বর ২০১৮, ০৫:১৫ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ এএম
আসাদুজ্জামান রিপন ॥
[caption id="attachment_2992" align="alignnone" width="301"]
Narsingdi Times[/caption]
নরসিংদীর পলাশে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইসকা মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগি ওই শিশুটির বাবা বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তাফা।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন গাইবান্ধা সদর উপজেলার কোপতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ঘোড়াশালের একটি বাসায় ভাড়া থেকে একটি ফ্যাক্টরীতে ম্যাকানিকেলের কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগি ওই শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে আলমগীর হোসেন তার নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলমগীর হোসেনকে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। এ নিয়ে গত ১০ দিনে দু’টি শিশু ধর্ষণ চেষ্টাসহ ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটলো পলাশ উপজেলায়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের প্রতিটি ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সব আসামিকেই গ্রেফতার করেছে। তিনি আরও জানান, শুধুমাত্র লালসার কারণেই তারা শিশু ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ জন্য আইনশৃঙ্খলার পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
Narsingdi Times[/caption]
নরসিংদীর পলাশে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইসকা মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগি ওই শিশুটির বাবা বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তাফা।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন গাইবান্ধা সদর উপজেলার কোপতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ঘোড়াশালের একটি বাসায় ভাড়া থেকে একটি ফ্যাক্টরীতে ম্যাকানিকেলের কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগি ওই শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে আলমগীর হোসেন তার নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলমগীর হোসেনকে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। এ নিয়ে গত ১০ দিনে দু’টি শিশু ধর্ষণ চেষ্টাসহ ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটলো পলাশ উপজেলায়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের প্রতিটি ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সব আসামিকেই গ্রেফতার করেছে। তিনি আরও জানান, শুধুমাত্র লালসার কারণেই তারা শিশু ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ জন্য আইনশৃঙ্খলার পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন