নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন 

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম


নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক:

​নরসিংদী সদর উপজেলা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে আবারও কে এইচ খলিলুর রহমান আপেল সভাপতি ও মোঃ ফরিদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

 

​গত ২৪ আগস্ট ঘোষিত পুনঃনির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ আগস্ট রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পদে ১১টি মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। নির্ধারিত পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ১১ সদস্যের এই কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনারদের স্বাক্ষরে এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

​কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহবুব আলম সবুজ, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম রাজিব, নির্বাহী সদস্য পদে গাজী মোঃ ফেরদোস জুয়েল, মোঃ নোমান ভূঁইয়া, লিটন কুমার সাহা, পল্টু বিশ্বাস ও মাহবুবুর রহমান।

​নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নরসিংদী আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরে আলম খান এবং কমিশনার হিসেবে শিক্ষক মঞ্জিল-এ-মিল্লাত, মোতাহার হোসেন অনিক, সাংবাদিক আসাদুজ্জামান রিপন ও আশিকুর রহমান পিয়াল দায়িত্ব পালন করেন।



এই বিভাগের আরও