নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
১৮ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর ও সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত এ যৌথ অভিযানে মোট ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
তিনি জানান, অভিযানকালে অবৈধ সংযোগ গ্রহণ ও আইন লঙ্ঘনের দায়ে 'বাংলাদেশ গ্যাস আইন, ২০১০' অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৮টি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগ রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির মূল কারণ। এছাড়া এটি বৈধ গ্রাহকদের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত করার পাশাপাশি চরম জনঝুঁকি তৈরি করছে। গ্যাসের অপব্যবহার ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা