সুলতান মোল্লার মৃত্যুতে জেলা বিএনপির শোক বার্তা
২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
টাইমস ডেস্ক:
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা এর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন জেলা বিএনপি'র আহবায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মঞ্জুর এলাহী। শনিবার বিকালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক (দফতরের দায়িত্বে) আমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত এ শোকবার্তা দেয়া হয়।
এতে খায়রুল কবির খোকন ও মঞ্জুর এলাহী বলেন, "আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সুলতান মোল্লা। এরপর নরসিংদী জেলা বিএনপিকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে উৎখাতে তিনি যে সাহসী ও বীরোচিত ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা শনিবার আজগর আলী হাসপাতাল-ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা