নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষে জেলাজুড়ে আগামী ২০ ফেব্রুয়ারী একদিনের জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস। তিনি জানান, করোনা পরিস্থিত কাটিয়ে এ বছর একদিনের জন্য ক্যাম্পেইন আয়োজন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার শিশুকে ১টি নীল রং এর ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার শিশুকে ১টি লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ৬ উপজেলা এবং পৌর অঞ্চলের স্থায়ী-অস্থায়ী ২১ হাজার ৮৬৬টি সেন্টারে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।
এসময় বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেলক হক কমল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর