গৃহবধু হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার,অত:পর স্বীকারোক্তি
০৮ নভেম্বর ২০২২, ১০:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। এর আগে, সোমবার বিকেলে ফরিদপুর জেলার সদরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর স্ত্রী লাভলী আক্তারকেহত্যার বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয় স্বামী সুজন মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, পারিবারিক ভাবে ১৩ বছর আগে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে লাভলী আক্তার (৩০) এর সাথে একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে সুজন মিয়া (৩৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৬ বছর পর সুজন মিয়া বিদেশে পারি জমান। পরবর্তীতে বিদেশ গিয়ে সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরে এবং দুই মাস আগে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পর জানতে পারে স্ত্রী লাভলী অন্য এক পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পরেছে। এতে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। পারিবারিক ভাবে তাদের একাধিক বার মিংমাসার চেষ্টা করা হলেও তা হয়ে উঠেনি।
সবশেষ, গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে তাদের মধ্যে তুমুল ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীকে পেটে আঘাত করে পরিবারসহ পালিয়ে যায়। এঘটনায় নিহতের মা মালেকা বেগম নিজে বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করে। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে তথ্য প্রযুক্তির সাহায্যে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি দরবার শরীফের পাশ থেকে নরসিংদী জেলা পুলিশের একটি টিম আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে জিঞ্জাসাবাদে সে অপরাধের বিষয়ে স্বীকার করে। আসামী সুজন মিয়াকে আদালতে সোপর্দ করা হবে ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর