নরসিংদী জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যানসহ ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ৩৪ প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়ন জমা দেন।
জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলমের নিকট এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলম জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, মো: মনির হোসেন ভূইয়া, আব্দুল মতিন ভূইয়া, লায়লা কানিজ, মো: জলিল সরকার ও সৈয়দ মাহমুদ জাহান লিটু।
সংরক্ষিত নারী সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৭ জন ও ২ নং ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৬টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং এ ১ জন, ৩ নং এ ৪ জন, ৪ নং এ ৩ জন, ৫ নং এ ৩ জন ও ৬ নং এ ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর