নরসিংদীতে সুশৃঙ্খল পরিবেশে গণটিকাদান কার্যক্রম
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে একদিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় নরসিংদীতে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে গণটিকাদান কর্মসূচি। শনিবার সকাল ৯টা থেকে নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ২৪৬টি পয়েন্টে ১ম ডোজ টিকাদান কর্মসূচি চলে। টিকাদান কর্মসূচির নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত হলেও উপস্থিত লোকজনকে টিকাদান শেষ করতে কোথাও কোথাও বিকাল ৫টা পর্যন্ত চলে। পরবর্তীতে ২য় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম জানান, এই কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে ১২বছরের উর্দ্ধে নিবন্ধিত ও অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পেরেছেন। প্রথম ডোজ হিসেবে সকলকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে। যারা প্রথম ডোজ সম্পন্ন করছেন তাদেরকে পরবর্তীতে পর্যায়ক্রমে ২য় ও বুস্টার ডোজের আওতায় আনা হবে। ইতোমধ্যে জেলার ৬৫শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। জেলার ২৪৬টি টিকা কেন্দ্রে টিকাদান কর্মসূচি সফল করতে প্রায় ১৩শত ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবক কাজ করেন।
এদিকে জেলার বিভিন্ন স্থানে গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর