নরসিংদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে এক মিনিট শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা স্বাস্থ্য অধিদপ্তর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় স্বাস্থ্যবিধি মেনে বের করা হয় প্রভাতফেরি। জেলা প্রশাসক কার্যালয় হতে বের হওয়া প্রভাতফেরিটি মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর