নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫২
২৬ জানুয়ারি ২০২২, ০১:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৩৮ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র্যাপিড অ্যান্টিজেনে ৯৩ পরীক্ষায় ৪৪ জন ও আরটিপিসিআর ল্যাবে ২০৮টি পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৫০ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১১১ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরায়, ৬ জন বেলাব, ১ জন মনোহরদী, ১৮ জন শিবপুরের ও পলাশের বাসিন্দা ১২ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫৬৫ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৫১১ জন, রায়পুরাতে ৬২৩ জন, বেলাবোতে ৭৯৫ জন, মনোহরদী ৯০০ জন, শিবপুরে ১ হাজার ৬০০ জন, পলাশে ১ হাজার ৭০৯ জন।
জেলার পলাশে নতুন একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর