শিবপুর ও বেলাবতে শান্তিপূর্ণ পরিবেশে ৫ম ধাপের ইউপি’র ভোট সম্পন্ন
০৫ জানুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কয়েকটি স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যালটে সিলমারার অভিযোগ ছাড়া অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে পঞ্চম ধাপে নরসিংদীর দুই উপজেলা বেলাব ও শিবপুরের ১৫টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির পাশাপাশি বাড়তে থাকে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সকাল থেকে বিকেল অব্দি বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
বেলা ১২টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে সীলমারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬জন আহত হয়। একই সময়ে বাঘাব ইউনিয়নে বাসযোগে বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে ভাংচূর করা হয়েছে ৪টি বাস। দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জোর পূর্বক ব্যালটে সীল (চেয়ারম্যান-মেম্বার) মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সীল মারার চেষ্টা করা হলে লাঠিপেঠা করে পুলিশ। এরপর দুপুর ১টার দিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে নৌকায় সীল মারাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় একজন গুরুতরসহ বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর