কাল শিবপুর ও বেলাব’র ১৫ ইউপি’র ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন
০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
৫ম ধাপে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) নরসিংদীর দুই উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর মধ্যে শিবপুর উপজেলায় ৭টি ও বেলাব উপজেলার ৮টি ইউপি রয়েছে। বুধবার দুপুর থেকে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে গেছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানিয়েছেন ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলার দুলালপুর, সাধারচর, পুটিয়া, আইয়ুবপুর, বাঘাব, জয়নগর ও যোশর এবং বেলাবতে সল্লাবাদ, নারায়ণপুর, চরউজিলাব, আমলাব, বেলাব, বাজনাব, বিন্নাবাইদ ও পাটুলিতে ভোট গ্রহণ হবে। দুই উপজেলার ১৫ ইউনিয়নে ৯৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫২৭ জন মেম্বার ও ১৬৩ জন সংরক্ষিত মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী এলাকার চায়ের দোকানসহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা রকম আলোচনা। সুষ্ঠু ভোট নিয়ে উৎকণ্ঠা ও দ্বিধা-দ্বন্দ্বে আছেন প্রার্থীসহ সাধারণ ভোটাররা। প্রশাসন বলছে, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তফসিল অনুযায়ী গতকাল সোমবার মধ্যরাতে প্রচার শেষ হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর