১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন
০৮ ডিসেম্বর ২০২১, ০১:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
নরসিংদীতে ৩ লাখ ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলায় ৩ লাখ ৬৩ হাজার ৩৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল। বুধবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম।
কর্মশালায় সিভিল সার্জন জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন। নরসিংদী জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ১ হাজার ৮১৮টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪০১ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২৫ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে জেলার প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৫ হাজার ৫৪১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সঞ্জয় কুমার সাহা জানান, ভিটামিন ‘এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরো অনেক উপকার হয়। এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে নরসিংদীর সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার