নরসিংদীতে ২৬ জনের করোনা শনাক্ত
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৫ পিএম | আপডেট: ২৪ মে ২০২৬, ০৯:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ২৩৮ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৭৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫ জন ও আরটিপিসিআর ল্যাবে ৩০৭টি পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৩ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, রায়পুরায় ১ জন, বেলাবোতে ৩ জন, মনোহরদীতে ২ জন, শিবপুরে ৪ জন ও পলাশে ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬০০৫ জন, রায়পুরাতে ৬০৮ জন, বেলাবোতে ৭২৩ জন, মনোহরদীতে ৮৮৩ জন, শিবপুরে ১৩৯৫ জন, পলাশে ১৬২৫ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ২৬ জন ও করোনা রোগীর সংখ্যা ৯ জন।
এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা