নরসিংদীতে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত
০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১ সেপে্টম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১০ হাজার ৮০১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ২৪৯ জনের পরীক্ষায় ৩৫ জনের ও ১০৯ টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ১৪ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, বেলাবতে ৬ জন, মনোহরদীতে ৮ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ৮ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭৫৭ জন, রায়পুরাতে ৫৮৯ জন, বেলাবোতে ৬৮৮ জন, মনোহরদী ৮৪১ জন, শিবপুরে ১৩২৮ জন ও পলাশে ১৫৯৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫০ হাজার ৯৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৭৩ জন। এরমধ্যে করোনা রোগী ৪৪ জন ও সন্দেহজনক রোগী ২৯ জন।
এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। এর মধ্যে সদর ৩৯ জন, রায়পুরা ০৭ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৭ জন, পলাশ ১২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ