বেলাবতে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান
২৬ ডিসেম্বর ২০২০, ০৫:১৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে দেড় হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার দক্ষিনধুরু আলোর প্রতীক যুব সমাজের উদ্যোগে এই সেবা দেয়া হয়।
একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সহযোগিতায় দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে ডায়াবেটিকস ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
১২ টি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বেলাব উপজেলার বাসিন্দা এমন চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ খন্দকার তারিকুল ইসলাম, জেড এইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজেস এন্ড ইউরোলজী ডাঃ মোঃ সারোয়ার জাহান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালর চিকিৎসক ডাঃ মোঃ সোহেল রানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ সোহরাব হোসেন তমাল, পিজিটি কনসালটেন্ট ডাঃ মোঃ মোজাম্মেল হক নাহিদ, নরসিংদী সদর হাসপাতালের ডেন্টিষ্ট মাহফুজ রায়হান রাজু, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সরকার মামুনুর রশীদ ও মেডিক্যাল অফিসার ডাঃ মেহেরুবা পান্না।
এসময় সংগঠনটির সভাপতি মোঃ বাদল আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক আশরাফুল হাসান ভূইয়া, বাজনাব ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান, সহযোগী অধ্যাপক শফিকুল রহমান বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, একমি ল্যাবরেটরিজ এর হেড অপ ফাইন্যান্স মোঃ আরশাদুল কবির, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ স্বপন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক, ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার