নরসিংদীতে গুড়িয়ে দেয়া হলো তিন ইটভাটা, ১৫ লাখ টাকা জরিমানা
২০ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় পরিবেশ দূষণের দায়ে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
রোববার (২০ ডিসেম্বর) ইটভাটাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব সাজা দেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ। এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
ইটভাটা তিনটি হল, রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবদুল ওয়াদুদের মালিকানাধীন ফাইভ স্টার ব্রিক ফিল্ড ও রাধানগর গ্রামের আসাদুজ্জামানের মালিকানাধীন পেরাগী ব্রিক ফিল্ড এবং বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের বশির আহমেদের মালিকানাধীন এসবিএ ব্রিক ফিল্ড। তিনটি ইটভাটার প্রত্যেকটি থেকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নরসিংদী পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সসহ কোনরকম বৈধ কাগজপত্র ছাড়াই ভাটা তিনটিতে ইট তৈরি করা হচ্ছিল। এছাড়া বিদ্যালয় ও লোকালয়ের কাছাকাছি কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে ভাটা চালানোর অভিযোগ রয়েছে ভাটা তিনটির বিরুদ্ধে। এসব অভিযোগ ও নিজস্ব মনিটরিং এর ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ভাটা তিনটি ভ্যাকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে তা ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, অভিযানে তিনটি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনটি ইটভাটারই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভেঙ্গে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটাবিরোধী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার