নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর ২০২০, ১২:০৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা বেদিতে পুর্ষ্পাপণের মধ্যদিয়ে জেলা প্রশাসনের কর্মসূচী শুরু করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর পর সকাল ৮টায় সীমিত উপস্থিতিতে নরসিংদীর সার্কিট হাউজে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে উদযাপন করা হয় এবারের বিজয় দিবসের কর্মসূচী। এছাড়া নরসিংদীর সবকটি উপজেলায় পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার