নরসিংদীতে আরও ৮ জন করোনায় আক্রান্ত
০৫ ডিসেম্বর ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৫৯ জনে। শনিবার (০৫ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ৩ ডিসেম্বর ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের সবাই সদর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৬১ জন, শিবপুরে ২৬৮ জন, পলাশে ৩০৭ জন, মনোহরদীতে ১৮৭ জন, বেলাবতে ১৫৬ জন ও রায়পুরায় ১৮১ জন।
বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ০৮ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে এবং ১৩৯ জন হোম আইসোলেশনে আছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনের সংখ্যা ২৫১ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৪৮ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার