নরসিংদীতে আরও ৯ জনসহ ২৬০০ ছাড়াল করোনায় আক্রান্ত
২৫ নভেম্বর ২০২০, ০৫:৫১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬০৪ জনে। বুধবার (২৫ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৩ নভেম্বর ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ০৬ জন, পলাশে ০১ জন, রায়পুরায় ০১ জন ও মনোহরদীতে ০১ জন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬০৪ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫২০ জন, শিবপুরে ২৬৬ জন, পলাশে ৩০২ জন, মনোহরদীতে ১৮৫ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৭৮ জন রয়েছেন।
বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১৬ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ৯৭ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন মারা গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার