নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
২৫ নভেম্বর ২০২০, ০৪:২৩ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মৃত আসকর আলীর ছেলে মোঃ মকবুল হোসেন (৪৫), নরসিংদীর শিবপুর থানার সাধারচর এলাকার মৃত নিজাম উদ্দিন এর ছেলে কামাল হোসেন (৩৭), রায়পুরা থানাধীন উওর মির্জানগর এলাকার আঃ রহমান এর ছেলে আবু জহর ওরফে কাওসার (২২), বেলাব থানাধীন পাহাড় উজিলাব এলাকার মৃত বজলুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের রইছ উদ্দিন এর ছেলে সাগর(২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে জানানো হয়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী মডেল থানাধীন শালিধা নতুন বাসস্ট্যান্ড হতে আসকর আলীকে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এছাড়া শিবপুর মডেল থানাধীন দক্ষিণ সাধারচর হতে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে আরও তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করেন। এঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মকবুলের বিরুদ্ধে এর আগে ৮টি মাদক মামলা, কামরুলের বিরুদ্ধে ৪টি মাদক মামলা ও সাগরের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার