নরসিংদীতে তিন অটোরিকশা চোর গ্রেফতার, ৬ অটোরিকশা উদ্ধার
০২ নভেম্বর ২০২০, ০৮:২৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের আন্তঃজেলা তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (০১ নভেম্বর) রাতে শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার হতে তাদের গ্রেফতার করা হয়।এসময় চুরিকৃত ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পাতাঘাট গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে বাছির মিয়া (২৩), শিবপুর থানার বাড়ৈওগাও গ্রামের মৃত-জজ মিয়ার ছেলে তারেক মিয়া (২২) ও মনোহরদী থানার দিঘাকান্দি গ্রামের মৃত-রমিজ উদ্দিন এর ছেলে জাহাঙ্গীর আলম মাসুদ (৫৫)।
নরসিংদী জেলা পুলিশ এর মিডিয়া সমন্বয়ক ও ডিবির পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, জাকির হোসেন নামে এক ব্যক্তি রবিবার (০১ নভেম্বর) নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন। অভিযোগে জানান, তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেন। কিছুদিন চালানোর পর ২৮ অক্টোবর হতে অটোরিকশাসহ বাছিরকে আর পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে ডিবির এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান আসামী শনাক্ত করেন এবং অভিযোগকারীসহ ওই রাতে অভিযান পরিচালনা করেন।শিবপুর মডেল থানাধীন সিএন্ডবি বাজারে পরিচালিত অভিযানে বাছির মিয়াকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিকশা উদ্ধারসহ ৬টি অটোরিকশা ও ৬টি ব্যাটারী, ৮টি চার্জার উদ্ধার এবং আরও দুই আসামী গ্রেফতার করা হয়।

আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে, অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিকশা চুরি করে রং পরিবর্তন করে বিক্রি করে আসছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার