শান্তিপূর্ণভাবে নরসিংদীর করিমপুর ইউপির উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন: চলছে গণনা
১০ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শান্তিপূর্নভাবে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। সকাল ৯ টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫ টায়। চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুর রহমান ও ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ইবনে আদেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান হারিস মিয়া হার্ট এ্যাটাকে মারা যান। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯ মার্চ ওই পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ওই তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়। হারিস মিয়া ওই ইউনিয়নে ২২ বছর ধরে চেয়ারম্যান ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৪৯টি।
একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি দল দায়িত্ব পালন করছে।
নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ৬০ ভাগের বেশি ভোট পড়েছে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা