ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ
০৮ অক্টোবর ২০২০, ০৮:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু এগোনোর পরেই পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
এসময় খায়রুল কবীর খোকন তার বক্তব্যে বলেন, আমরা সরকারের গুম, খুন এর বিরুদ্ধে আজকে রাস্তায় নামিনি, সরকার বিরোধী আন্দোলনেও রাস্তায় নামিনি আমরা সারাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে এসেছি। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন ইয়াসমিন ধর্ষণ ও হত্যার উপযুক্ত, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীরা ধর্ষণের সাথে জড়িত। সরকার যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিত তবে নারী নির্যাতন কমে যেত।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, যুবদল নেতা শাহেন শাহ শানু, মোকাররম ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার সামস কেনেডিসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা