নরসিংদীতে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রলীগের আলোক প্রজ্বলন
০৮ অক্টোবর ২০২০, ১২:২৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়ন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু’র নেতৃত্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি পৌরসভা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সিনিয়র সহ-সভাপতি শেখ রাজীব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ মোল্লা শিবলী সহ ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। ধর্ষকদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তাহলেই কেবল ধর্ষণের সংখ্যা কমে আসবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা